Logo
শিরোনাম

গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত:রবিবার ১০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর তেজগাঁওয়ে একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গেল দুদিন ধরে তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির একটি পেট্রোল পাম্পের পাশে ওই গাড়িটি পড়ে ছিল। রাতে গাড়ি থেকে গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী জানান, গাড়ির ভেতর থেকে অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।

ঢাকা মেট্রো-ঘ ১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না জানিয়ে শনিবার বিকেলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে খবর পেয়েছি।

 

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর