Logo
শিরোনাম

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

প্রকাশিত:শনিবার ০৭ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে তিনটি ফেরি। ফলে শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।


আরও খবর