Logo
শিরোনাম

ঘনকুয়াশায় মাঝ নদীতে আটকা ৫ ফেরি

প্রকাশিত:রবিবার ২৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে প্রতিদিনই শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে আবারো নৌপথটিতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে রেখেছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। এছাড়া কুয়াশায় ৫টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, রাত দেড়টা থেকে ঘন-কুয়াশার জন্য মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে এলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

আহম্মেদ আলী আরো জানান, নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৫টি ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।


আরও খবর

১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২