Logo
শিরোনাম

গোপনে বিয়ে করে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

প্রকাশিত:রবিবার ৩০ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গোপনে বিয়ে করে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওয়েস্টমিনিস্টারের একটি ক্যাথিড্রালে স্থানীয় সময় শনিবার (২৯ মে) রাতে নিজের প্রেমিকা ক্যারি সাইমন্ডসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। যদিও এই বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ ডাউনিং স্ট্রিট।

বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিকা ক্যারি সিমন্ডসকে বিয়ে করেন তিনি। এর আগে ২০১৯ সালের শেষের দিকে তাদের বাগদান হয়।

৫৬ বছর বয়সী বরিস জনসনের এটি তৃতীয় বিয়ে হলেও তার চেয়ে ২৩ বছরের ছোট ক্যারি সিমন্ডসের এটা প্রথম বিয়ে। এর আগে এক ঘোষণায় জানানো হয়েছিল যে, ২০২২ সালের জুলাই মাসে তাদের বিয়ের অনুষ্ঠান হবে। সে অনুযায়ী, আত্মীয়-স্বজনদের কাছে বিয়ের নিমন্ত্রণপত্রও পাঠানো হয়।


আরও খবর