Logo
শিরোনাম

গ্রামবাসী খুনের দায়ে রুশ সেনার যাবজ্জীবন

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ | ৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনীয় জনতাকে খুন করার অপরাধে রুশ ট্যাঙ্ক রেজিমেন্টের এক সেনার যাবজ্জীবন জেলের সাজা দিল ইউক্রেন। ৮৯ দিনের রুশ-ইউক্রেন যুদ্ধে এই প্রথম কোনও যুদ্ধাপরাধীর বিচার করল ভলোদিমির জেলেনস্কির সরকার।

ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ বাহিনীর ওই ২১ বছরের সার্জেন্টের নাম ভাদিম শিসিমারিন। তাঁর বিরুদ্ধে উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি গ্রামে এক অসামরিক নাগরিককে মাথায় গুলি করার অভিযোগ প্রমাণিত হয়েছে। ইউক্রেন সেনার পাল্টা হামলার সময় ধরা পড়েন ভাদিম। এর পরেই তাঁর বিরুদ্ধে গ্রামবাসী খুনের অভিযোগ প্রকাশ্যে আসে।

ইউক্রেনের আদালতে বিচারপর্বের সময় অসামরিক নাগরিককে খুনের অভিযোগ স্বীকার করেছেন ভাদিম। তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন সেনা আধিকারিকের নির্দেশ পালন করেছিলেন তিনি। ঘটনার সময় ওই গ্রামবাসী মোবাইল ফোনে কথা বলছিলেন জানিয়ে ভাদিম বলেন, সে সময় আমাদের কমান্ডার আশঙ্কা করেছিলেন, ওই অসামরিক ব্যক্তি আমাদের অবস্থান ইউক্রেন সেনাকে জানিয়ে দিচ্ছেন। তাই তাঁকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।


আরও খবর