Logo
শিরোনাম

গ্রীষ্মের রূপচর্চায় ধনেপাতা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৪ জুন ২০২৩ | ৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ত্বকের প্রকার যেমনই হোক, ব্রণ বা ঘন ঘন ফুসকুড়ির শিকার হতে হয় অনেককেই। গ্রীষ্মের সময়ে এই সমস্যা আরও বাড়ে। বাজারচলতি নামী-দামি ক্রিমের উপর ভরসা করলে ত্বকের ক্ষতি বই ভাল কিছুই হয় না। এই ক্রিমগুলিতে মেশানো থাকে উচ্চ মাত্রায় স্টেরয়েড ও নানা রাসায়নিক যা ত্বকের ক্ষতি করে দিতে পারে চিরতরে।

রান্নার স্বাদ বাড়াতে ধনেপাতা তো হামেশাই ব্যবহার করেন। তবে রূপচর্চার ক্ষেত্রেও এই পাতা দারুণ উপকারী তা জানেন কি? ব্রণর সমস্যা দূর করতে ধনেপাতা দিয়েই বানিয়ে ফেলুন ঘরোয়া ফেসপ্যাক।

কী ভাবে তৈরি করবেন?

টমেটো, বোটা সমেত ধনেপাতা আর গোলাপ জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে এই মিশ্রণের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তা ছাড়া এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিলে মিশ্রণটি ত্বকের উপর আরও ভাল ভাবে বসবে।

কী ভাবে ব্যবহার করবেন?

ত্বক ভাল করে পরিষ্কার করে নিয়ে ফেসপ্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এই গরমে ত্বকের জেল্লা হারিয়ে যায়, ট্যান পড়ে। টমেটো অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে। আর ব্রণর সমস্যা দূর করবে ধনেপাতা। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণর দাগও দূর হবে। এই ফেসপ্যাক বলিরেখা দূর করতেও বেশ উপকারী।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩