
সবশেষ পাওয়া তথ্যমতে
সারাদেশের ১৩ জেলায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। গেল কয়েকদিন
ধরে প্রতিদিন দুই শতাধিক করে করোনায় মৃত্যু হচ্ছে। বিষয়টি নিয়ে সরকার ও স্বাস্থ্য
অধিদপ্তর মানুষকে সচেতন করে আসছে। তবুও জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই।
রাজশাহী:
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে
৫ জন করোনায়, ২ জন নেগেটিভ এবং বাকি ৮ জন উপসর্গ নিয়ে মরা গেছেন। হাসপাতালের করোনা
ইউনিটের জন্য নির্ধারিত ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪৯৮ জন রোগী।
পঞ্চগড়:
পঞ্চগড়ে গত ২৪
ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
হয়েছে।
কুষ্টিয়া:
গত ২৪ ঘণ্টায়
কুষ্টিয়া করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনায়
আক্রান্ত হয়ে ও ৩ জন উপর্সগ নিয়ে মারা গেছে। এ ছাড়া একই সময়ে ৭৩৫টি নমুনা পরীক্ষায়
২০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭.৬১।
খুলনা:
খুলনার চারটি
করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।
সাতক্ষীরা:
গত ২৪ ঘণ্টায়
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় গত
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে গত ২৪
ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন আরও
২৩৬ জন করোনা আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯
জন করোনা শনাক্ত হয়ে এবং বাকি ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে আশঙ্কাজনক
হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত
ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর
সংখ্যা দাঁড়াল ১১৯ জনে। অপরদিকে, একই সময়ে শনাক্ত হয়েছেন ১১৯ জন।
বরিশাল:
বরিশাল শেরেবাংলা
মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা
গেছেন। এদের সবাই হাসপাতলের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। এ ছাড়া গত
২৪ ঘণ্টায় বরিশাল জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১৮৬ জন। এর মধ্যে ৬৮ জনই সিটি করপোরেশন
এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলায়
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা
দাঁড়াল ৮১৯ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮০২ জনের।
টাঙ্গাইল:
টাঙ্গাইলে গত
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫৬৪টি
নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত ১৮৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩.১৫
শতাংশ।
ফরিদপুর:
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

