Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা উপসর্গে মৃত্যু ১৯ জনের

প্রকাশিত:মঙ্গলবার ২০ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে মারা গেছেন ১৪ জন। এছাড়া করোনা পজিটিভ হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৯৩৩টি নমুনা পরীক্ষায় ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। মঙ্গলবার (২০ জুলাই) সকালে জেলা সিভিল সার্ভিস অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা পজিটিভ রোগী মারা গেছেন আরও পাঁচ জন। এদের মধ্যে বগুড়া জেলার বাইরের রোগী ছিলেন তিন জন, জানান ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।

২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ২৩ জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৫১ জন, জানায় সিভিল সার্জন অফিস।


আরও খবর