Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৭ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। শনিবার (১৭ জুলাই) সকালে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৭৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৩৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৪৩৬ টি নমুনা পরীক্ষায় আরও ১০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ২৯৭ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ২৯৯ জন।


আরও খবর