
বিয়েকে স্মরণীয়
করতে রাখতে মানুষ কত কিছুই না করে থাকে। ইদানিং তো অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে চলেছেন নবদম্পতিরা,
কোনো কসরতই ছাড়ছেন না। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এক নববধূ শ্বশুরবাড়িতে ঢোকার
আগে যে কাণ্ড ঘটালেন তা রীতিমতো অবাক করা। পিস্তল উঁচিয়ে ঠাস করে গুলি ছুড়ে তারপর স্বামীগৃহে
প্রবেশ করেন ওই বধূ!
টাইমস অব ইন্ডিয়া
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, শ্বশুরবাড়ির সামনে কনে হাতে পিস্তল
ধরে আছে। ভিডিওতে বরকেও দেখা যাচ্ছে। আকাশের দিকে বন্দুক চালানোর সময় স্ত্রীকে সাহায্য
করেন বর। কনে গুলি ছোড়ার পর বর তার হাত থেকে পিস্তলটি নিয়ে কোনো এক স্বজনকে দিয়ে দেন।
এরপর স্বামী-স্ত্রী বাড়িতে প্রবেশ করেন।
সামাজিক যোগাযোগ
মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে
টাইমস অব ইন্ডিয়া।

