Logo
শিরোনাম

গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

প্রকাশিত:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিজিবি সদস্য নেপাল চন্দ্র দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের নেপাল চন্দ্র দাস নামে এক সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার বুকে ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে।

জয়পুরহাট সদর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল বলেন, বিজিবির পোশাকপরা অবস্থায় এক ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে বলে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ওই ব্যক্তির বুকে গুলির চিহ্ন রয়েছে। লাশের সুরহতাল প্রতিবেদন করা হয়েছ।

এ বিষয়ে জানতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।


আরও খবর

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩