Logo
শিরোনাম

গুলশানে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

প্রকাশিত:মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে আগুনে দুজন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) গুলশান থানায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার মো. রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। রাতে গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের ঘটনায় যে দুজন মারা গেছেন, সেই পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে থানায়। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান।

মামলার বাদী রাকিব হাসান জানান, আগুন লাগা ভবনটির ফ্ল্যাট নং এ-১২ ও এ-১৩-এর মালিক একমি গ্রুপের ডিরেক্টর ফাহিম সিনহা। তাঁর বাসায় কর্মরত ছিলেন কেয়ারটেকার আনোয়ার হোসেন ও বাবুর্চি রাজিব পাইরিস রাজু। আগুন লাগার পর তাঁরা কোনো উপায় না পেয়ে জীবন বাঁচাতে এ-১২ নম্বর ফ্ল্যাট থেকে নিচে সুইমিং পুলে ঝাঁপ দেন।


আরও খবর