
রাজধানীর অভিজাত
এলাকা গুলশানে ক্যাপিটাল রিক্রিয়েশন নামের একটি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ
মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের
ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১-এর অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন এই অভিযানের নেতৃত্ব দেন।
র্যাবের এই কর্মকর্তা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই ক্লাবটি অনুমোদনের বাইরে বিদেশি মদ সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালানো হয়।

