Logo
শিরোনাম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে গাজীপুরে নিহত ৪

প্রকাশিত:সোমবার ১১ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৫১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে। নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর