
অর্থ পাচার মামলায় আলোচিত ঢাকার বাড্ডা এলাকা থেকে
অর্থ, অস্ত্র ও মাকদসহ গ্রেফতার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন
’ মনির হাইকোর্টে
জামিন পাননি। তার আইনজীবী জামিন আবেদন প্রত্যাহার (নন প্রসিকিউশন) করে নিলে আদালত রুল
খারিজ করে দেন।
আগামী তিন মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে
(সিআইডি) চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার
ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মনিরের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে আমিন
উদ্দিন মানিক বলেন, গত বছর ১৫ ডিসেম্বর আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। এ রুল
শুনানির সময় তদন্ত কর্মকর্তা হাজির হতে বলেন আদলত।
সোমবার (১১ এপ্রিল) তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক
মোহম্মদ ছাদেক আদালতে উপস্থিত হয়ে বলেন, এ মামলায় সম্পত্তি সংক্রান্ত অনেক বিষয় আছে
। তাই দলিল সংগ্রহ করতে হচ্ছে। এ কারণে তদন্ত প্রতিবেদন দিতে আরও তিন মাসের মতো সময়
প্রয়োজন । এরপর আদালত তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করার নির্দেশ দেন।
সিআইডি ইন্সপেক্টর ইব্রাহিম জানান, মনির সোনা চোরাচালানের
সঙ্গে জড়িত থাকার সময় ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৯১ কোটি টাকারও বেশি টাকা জমা দেন।
ওই অ্যাকাউন্টগুলোতে এখন মাত্র ৬ কোটি ১৮ লাখ টাকা পাওয়া যাচ্ছে।

