Logo
শিরোনাম

হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩০৪

প্রকাশিত:রবিবার ১৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র হাইতিতে শনিবার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে।

রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়েছে এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন। খবর সিএনএনের।

প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জানিয়েছেন, হাসপাতালগুলোতে আহত মানুষের স্থান সংকুলান হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্টা প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে। হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, নিহত ৩০৪ জনের মধ্যে বেশিরভাগই দেশের দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছেন।

উদ্ধারকর্মীরা শত শত মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছেন এবং এখনও আহত মানুষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ চলছে।

প্রধানমন্ত্রী হেনরি সারা দেশে এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন। তবে ভূমিকম্পে ক্ষতির প্রকৃত চিত্র সামনে না আসা পর্যন্ত তিনি আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন না। কোনো কোনো ছোট শহর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

নিউজ ট্যাগ: ভূমিকম্প হাইতি

আরও খবর