Logo
শিরোনাম

হাজারীবাগে আ. লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, উত্তেজনা

প্রকাশিত:সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে শিকদার মেডিক্যালের সামনে সংঘর্ষে জড়ায় দল দুটি। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন ধানমণ্ডিতে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল।

কিন্তু দলটির পূর্বঘোষিত সমাবেশস্থলে পাল্টা কর্মসূচি দেয় যুবলীগ। পরে পুলিশের নিষেধাজ্ঞায় সমাবেশটি হাজারীবাগে স্থানান্তর করা হয়। বিকেল ৩টায় হাজারীবাগে সমাবেশ শুরুর সময় নির্ধারণ করা ছিল। সমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই বিএনপি নেতাকর্মীরা দলে দলে সেখানে জড়ো হতে থাকেন।

সোমবার দুপুরে সমাবেশের প্রস্তুতি নিলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় দলটির। উভয় পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের কারণে মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করছে। দোকানপাট বন্ধ করেছেন ব্যবসায়ীরা।

সমাবেশে উপস্থিত আছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, রবিউল ইসলাম রবি, কে এম জোবায়ের এজাজ, আরিফা সুলতানা রুমা, যুবদলের গোলাম মাওলা শাহীনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আরও খবর