Logo
শিরোনাম

হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচটি দোকান

প্রকাশিত:শুক্রবার ০৫ মার্চ ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৪১২৫জন দেখেছেন
Image

শুক্রবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টায় হাজী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন একঘণ্টার চেষ্টায় সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় টিভি, ফ্রিজ, জুতার দোকানসহ ৫টি দোকান। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাসায় ফেরার সময় হাজী মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে তারা ভূঞাপুর ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইব্রাহীম আকন্দ বলেন, আমার চারটি দোকানে টিভি, ফ্রিজ ও প্লাস্টিকের ফার্নিচার ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি। ১৬ লাখ টাকার মালামাল নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার একাব্বর আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত ঘটনাস্থলে পৌছে অল্প সময়ের মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩