Logo
শিরোনাম

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত:বুধবার ০৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ওয়ারীর রাজধানী সুপার মার্কেট মসজিদের কাছে হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতেরা হলেন, মাসুদ মিয়া (৩০) ও নাসির হোসেন (৩৮)।

এসআই মিজানুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে প্রথমে আমরা খবর পাই। ফ্লাইওভার সংশ্লিষ্ট একজন ৯৯৯-এ ফোন করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।


আরও খবর