
হাঁটু মুড়ে,
ফুল দিয়ে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বরখাস্ত হলেন শিক্ষক। ক্লাস চলাকালীন ছাত্রীকে
প্রেম প্রস্তাব দেন ওই শিক্ষক। শাস্তি পেয়েছেন প্রেমিকা ছাত্রীও। ঘটনাটি ঘটেছে ভারতের
আসামে।
ছাত্রীকে প্রেম
প্রস্তাব দেওয়ার অভিযোগে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রশিক্ষণ কেন্দ্রের
একজন শিক্ষককে বরখাস্ত করা হয়। ঘটনাটি ঘটেছে অসমের ধামাজি শহরে। ওই প্রশিক্ষকের নাম
মনোজ কুমবাং। তিনি যে ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন, ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে
তাঁকেও বরখাস্ত করা হয়েছে।
সত্যিকারের ফিল্মি
স্টাইলে, মনোজ কুমবাং ক্লাসরুমের মাঝখানে এক হাঁটু মুড়ে অন্য প্রশিক্ষণার্থীদের সামনে
মেয়েটিকে প্রস্তাব দেন। সেই সময় কিছু ছাত্র তাদের স্মার্টফোনে নাটকীয় মুহূর্তটি চিত্রায়িত
করে এবং ক্লিপটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কুম্বাংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি, তিনি যে ছাত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তাকেও বরখাস্ত করা হয়েছে।
প্রেম প্রস্তাব
দেওয়ার মুহূর্তটির ভিডিয়ো করেছিলেন ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রীরা। ভিডিয়োতে দেখা
গিয়েছে, হাঁটু মুড়ে ফুল দিয়ে একেবারে চিরাচরিত নিয়ম মেনেই কুমবাং ভালবাসার কথা জানাচ্ছেন
ছাত্রীকে। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই প্রশিক্ষণ কেন্দ্রের কর্তারা নড়েচড়ে বসেন।
তার পরেই দু’জনকে বরখাস্তর সিদ্ধান্ত নেওয়া হয়।

