Logo
শিরোনাম

হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাউছ মিয়া (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে। তাউছ মিয়া ওই গ্রামের মৃত জনাব আলীর পুত্র।

স্থানীয়রা জানান, তাউস মিয়া নামে ওই ব্যক্তি সকালে বাড়ি থেকে মাছ ধরার জন্য হাওরে যান। এরপর হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ের পাঠানো হয়েছে। সেখান থেকে বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে।

নিউজ ট্যাগ: বজ্রপাতে মৃত্যু

আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩