Logo
শিরোনাম

হাড় কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত দিনাজপুর

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরে হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোতে কুয়াশার দাপট কিছুটা কমে আসলেও বেড়েছে শীত।

বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা কিছুটা কমে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় হাড় কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষজন কাজ করতে সমস্যায় পড়ছেন। প্রচণ্ড ঠাণ্ডার কারণে কৃষি শ্রমিকদের মাঠে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা কিছুটা কমে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা বুধবার ছিলো ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১২-১৫ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

নিউজ ট্যাগ: শীতের তীব্রতা

আরও খবর