Logo
শিরোনাম

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই মুফতি আব্দুস সালামের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মুফতি আবদুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সালামকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আবদুস সালাম চাটগামী হাটহাজারী মাদরাসা পরিচালনা কমিটির তিন সদস্যের মধ্যে একজন ছিলেন।

হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মনোনীত করতে আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকালে বৈঠকে বসে শূরা কমিটি। সকাল সাড়ে ১১টার দিকে বৈঠকে উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুফতি আব্দুস ছালামকে মহাপরিচালক ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা শোয়েব জমিরী।

তিনি বলেন, ‌সকালে শূরার কমিটির বৈঠকে মুফতি আব্দুস ছালামকে মহাপরিচালক ঘোষণার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



আরও খবর