Logo
শিরোনাম

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানসী গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ওই গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা বেগম (৯) ও তার চাচাতো বোন সিদ্দিক আলীর মেয়ে রুজিনা (১০)।

স্থানীয়রা জানান, সুলতানশি গ্রামের শিমলা বেগম ও তার চাচাতো বোন রুজিনা বিদ্যুতের সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়। সঙ্গে সঙ্গে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩