Logo
শিরোনাম

হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমীনসহ ৩ জন রিমান্ডে

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
২০১৩ সালের পল্টন থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অপর দুইজন হলেন- হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের ও হেফাজত নেতা মাওলানা সানাউল হক।

২০১৩ সালের পল্টন থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা । এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানাসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।


আরও খবর