Logo
শিরোনাম

হিলারি ক্লিনটন করোনায় আক্রান্ত

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | ৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারি জানিয়েছেন, তিনি ভালো আছেন। হিলারি ক্লিনটন আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।  তিনি কোয়ারেন্টাইনে আছেন।

বিল ক্লিনটনের একজন মুখপাত্র টুইটার বার্তায় জানান, বিধি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট নিয়ম অনুসারে করোনা পরীক্ষা করাবেন। হিলারি বলেন, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ভ্যাকসিন থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ।


আরও খবর