Logo
শিরোনাম

হিন্দুপল্লিতে সহিংসতার ঘটনায় সেই সৈকতের নামে মামলা

প্রকাশিত:রবিবার ২৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে সহিংসতার ঘটনায় প্রধান অভিযুক্ত সদ্য সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‍্যাব। আসামিরা হলেন সৈকত মণ্ডল ও তার সহযোগী বটেরহাট মসজিদের ইমাম রবিউল ইসলাম।

পীরগঞ্জ থানায় রোববার (২৪ অক্টোবর) সকালে এই মামলা করেন র‍্যাব-১৩-এর ডিএডি আব্দুল আজিজ। মামলার তদন্তভার দেয়া হয়েছে থানার উপপরিদর্শক সুদীপ্ত শাহীনকে।

এএসপি কামরুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সৈকত ও রবিউলকে বেলা আড়াইটার দিকে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খানের আদালতে তোলা হবে।

সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ায় সম্প্রতি তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়ার কথা জানায় ছাত্রলীগ।

হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় রিমান্ডে থাকা ৩৭ আসামিকেও দুপুরের পর আদালতে তোলা হবে। নতুন করে তাদের রিমান্ড নেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার।


আরও খবর