Logo
শিরোনাম

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ জন হাজি

প্রকাশিত:বুধবার ০৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ জন হাজি। বুধবার হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ফিরতি ফ্লাইট এসেছে ১৩৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৭টি। এ বছর ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন, যাদের মধ্যে ব্যবস্থাপনা সদস্য ১৪৬ জন।

সৌদি আরবে হজ করতে গিয়ে মোট মৃত্যু হয়েছে ২৫ জনের। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও মহিলা ৭ জন। এর মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় ২ জন মারা গেছেন। সর্বশেষ মৃত্যু হয়েছে গত ৩০ জুলাই মেহেরপুর জেলার মো. আবু তালেব মোল্লার (৫৬)। তিনি মদিনায় ইন্তেকাল করেন।


আরও খবর