Logo
শিরোনাম

হজে পাঠানোর নামে প্রতারণার দায়ে গ্রেফতার-১

প্রকাশিত:বুধবার ০৫ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মুসল্লিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

বুধবার (৫ মে) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৩ মে ) ভোর রাতে খুলনা মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করেছে ডিবির অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গ্রেফতার ব্যক্তির  নাম মো. নজরুল ইসলাম (৫৮)। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি মোবাইল, ৩টি সিম কার্ড ও নগদ সাড়ে ৫ টাকা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধনের নামে প্রতারণার করার অপরাধে মঙ্গলবার (৪ মে) শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দাযের করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহা. ইয়াকুব আলী জুলমাতির অভিযোগের পর এ মামলা হয়। মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা অর্গানাইজ ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার  বলেন, হজ মৌসুমকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র বিভিন্ন মাওলানা বিশেষ করে মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানদের সরকারিভাবে হজের জন্য নিবন্ধিত হয়েছেন মর্মে ফোন করে। এরপর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে নিবন্ধনের কাজ দ্রুত করতে ৭ হাজার ৫শ টাকা পাঠানোর জন্য টার্গেট ব্যক্তিকে একটি  বিকাশ বা নগদ নম্বর পাঠানো হয়। টাকা  না পাঠালে নিবন্ধন বাতিল হবে বলেও জানায় প্রতারকরা।

তিনি আরও বলেন, ‘‘নোয়াখালী-১ আসনের সংসদ সদস্যের এপিএস পরিচয় দিয়ে এ ধরনের প্রতারণা করছে চক্রটি। এই প্রতারককে খুলনা হতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

এ বছর যারা হজে যাবেন সরকারিভাবে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ধর্ম মন্ত্রণালয়  পরিচালিত হজ কল সেন্টারের ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে তথ্য জানার অনুরোধ করেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।


আরও খবর