Logo
শিরোনাম

হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ২৫ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর রমনায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সুব্রত সাহা (৫২) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হোটেল ভবনের বর্ধিতাংশের দোতলার ছাদে তার লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, রাজধানীর হাতিরপুল এলাকার বাসায় থাকতেন সুব্রত সাহা। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ব্যক্তি হোটেল ইন্টারকন্টিনেন্টালেই কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এরপর ঠিক কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে। সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মীরা তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। পরে ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়। তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃতদেহে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত হলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আরও খবর