Logo
শিরোনাম

হোটেল থেকে বিএমডাব্লিউ চুরি যাওয়ায় রেগে আগুন টম ক্রুজ!

প্রকাশিত:শনিবার ২৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হলিউড সুপারস্টার টম ক্রুজ। এই নামটি শুনলেই মাথায় আসবে অ্যাকশনধর্মী হলিউড সিনেমার কথা। টম অভিনীত মিশন ইমপসিবল সিরিজ ব্যবসায়িকভাবে দারুণ সফলতা পেয়েছে। এই সিরিজের সবশেষ সিনেমা মিশন ইমপসিবল সেভেনের শুটিং চলছে।

সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত এই হলিউড সুপারস্টার। কিন্তু এই সিনেমার শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক কাণ্ডে রেগে আগুন হয়ে গিয়েছিলেন টম ক্রুজ। হোক না হলিউড সুপারস্টার, লাগেজ ভর্তি টাকা সমেত প্রিয় গাড়ি চুরির খবর শোনার পর কারই বা মাথা ঠিক থাকে!

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বার্মিংহামের গ্র্যান্ড হোটেলের বাইরে থেকে ওই বিএমডাব্লিউ এক্সসেভেন মডেলের টম ক্রুজের গাড়িটি চুরি হয়। টম ক্রুজ শুটিংয়ের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন।

গাড়িটি পড়ে উদ্ধার করা হলেও এ ঘটনা শুনে ভীষণ রেগে গিয়েছিলেন টম ক্রুম। হোটেলের পার্কিংয়ের জায়গা থেকে গাড়িটি উধাও হওয়ার খবর প্রথমে টম ক্রুজের দেহরক্ষীর চোখে পড়ে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্যানার ক্লোন করে বিলাসবহুল ওই গাড়িটির দরজা খুলতে সক্ষম হয় চোর। পুলিশ অবশ্য ইলেক্ট্রনিক ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে গাড়িটি খুঁজে বের করে। তবে গাড়িতে থাকা কয়েক হাজার পাউন্ড উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।


আরও খবর