Logo
শিরোনাম

হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের শাহবাগ অবরোধ

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

আজ (সোমবার) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর এই জোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করে।

এ সময় জোটের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে কীভাবে টিকে আছে খেয়াল করলেই চোখে পড়বে। টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, মারামারি করছে। অথচ এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরতালের সমর্থনে আমাদের কর্মসূচি চলবে।

নিউজ ট্যাগ: হরতাল

আরও খবর