Logo
শিরোনাম

ই-অরেঞ্জের বিরুদ্ধে দেড় কোটি টাকার প্রতারণা মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় নোয়াখালীতে মামলা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির উপদেষ্টাসহ ৭ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ১৪ জন ভুক্তভোগীকে সাক্ষী করা হয়েছে।

১ নং আমলী আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে নোয়াখালী পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় ই-অরেঞ্জ এর উপদেষ্টা শেখ সোহেল রানাকে প্রধান আসামি করে সাবেক সিইও মো. নাজমুল আলম রাসেলসহ আরও ৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ মামলায় ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। তিনি ও মামলার ১৪ সাক্ষীর সঙ্গে প্রতারণা করে ই-অরেঞ্জ ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২০৮ টাকা আত্মসাৎ করে। প্রতারণার শিকার মামলার বাদীসহ ১৫ জন মোটরসাইকেল, মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে এবং নগদ টাকায় ই-অরেঞ্জ ভাউচারের ওপর অর্থ লগ্নী করেছে।

তিনি জানান, ২০২১ সালের মে মাস থেকে ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এসব অর্থ বিনিয়োগ করা হয়। বর্তমানে টাকা কিংবা পণ্য না পাওয়ায় সর্বস্বান্ত হয়ে গেছেন তারা। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।


আরও খবর