
ই-অরেঞ্জের চিফ
অপারেটিং অফিসার আমান উল্ল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার
দিকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
গুলশান থানার
পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং
অফিসার আমান উল্ল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার
করে আমাদের একটি টিম।
অগ্রিম অর্থ পরিশোধের
পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় মঙ্গলবার সকালে গুলশান থানায় ই-কমার্স প্রতিষ্ঠান
ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন প্রতারণার শিকার গ্রাহক মো. তাহেরুল ইসলাম। মামলায়
পাঁচ জনকে আসামি করা হয়।
এরই মধ্যে ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

