
খুলনায় ইজিবাইক চালক মেহেদী হাসানকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।আজ বুধবার (০৬ এপ্রিল) খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা
হলেন নগরীর লবণচরা থানা এলাকার বাসিন্দা মো. বাবু হোসেন (২১), মো. জাহিদুল ইসলাম নয়ন
(১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)।
মামলার সংক্ষিপ্ত
বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকার কুয়েত মসজিদের
সামনে থেকে ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বির (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়
গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে
মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়ারি ৫ জনের
বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

