Logo
শিরোনাম

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত, আহত ৩৪

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইন্দোনেশিয়ার জাভা সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন শ্রমিক। এ ঘটনায় আহত হন আরও ৩৪ জন। সোমবার পুলিশের বরাতে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এএফপি। রবিবার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, মধ্য জাভার সুকোহারজো থেকে ৪৭ জন যাত্রী যোগিয়াকার্তা প্রদেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষদর্শীরা বলেন, ড্রাইভারকে বাসটি নিয়ন্ত্রণে নিতে হিমশিম খেতে দেখা যাচ্ছিল। বেশ আতঙ্কে ছিলেন বলে মনে হচ্ছিল। বাসের ব্রেক কাজ করছিলো  না এবং ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন মারা যান। নিহতদের মধ্যে চালকও রয়েছেন। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। পুরাতন যানবাহন আর সড়ক সংস্কার না করায় দুর্ঘটনা বাড়ছে।


আরও খবর