Logo
শিরোনাম

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, আহত ৩ শতাধিক

প্রকাশিত:সোমবার ২১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইন্দোনেশিয়ায় সোমবার ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং আরও কমপক্ষ্যে ৩০০ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের। স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে।

তবে ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। যে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন হারমান। চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাভার এই কর্মকর্তা।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিজ্ঞান সংস্থা (বিকেএমজি) বলেছে, সোমবার জাভায় যে ভূমিকম্প আঘাত হেনেছে তাতে সুনামির কোনও সম্ভাবনা নেই। তবে ভূমিকম্প পরবর্তী আফটারশক অনুভূত হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে সংস্থাটি।


আরও খবর