
ইরানের দক্ষিণাঞ্চলীয়
এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা
হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ইরানের সংবাদ
সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ৫ দশমিক ৭ মাত্রার
ভূমিকম্প পারস্য উপসাগরের বন্দর শহর খামিরে
আঘাত হানে। তেহরান ইউনিভার্সিটি সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুসারে, এর গভীরতা ছিল
ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই ঘটনার দুই মিনিট পর ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প
আঘাত হানে এবং এটার গভীরতা ছিল ৯ কিলোমিটার গভীরে।

