Logo
শিরোনাম

ইরানে তীব্র উত্তেজনা, একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ০৭ আগস্ট ২০২৩ | ৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্যাপক দমন-পীড়নকে উপেক্ষা করেই ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এদিকে মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন উপলক্ষে যে আয়োজন করা হচ্ছে তার প্রাক্কালে দেশটিতে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে।

একজন শিক্ষার্থী মরতে পারে, কিন্তু অপমান মেনে নিতে পারে না এই বলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজে শহীদ চামরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা স্লোগান দেয়।

ইরানে গত ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনি (২২) তার ছোট ভাইকে নিয়ে তেহরান পরিদর্শনে গেলে সঠিকভাবে হিজাব না পরার কারণে নৈতিক পুলিশ তাকে গ্রেফতার করে।

এর তিন দিন পর পুলিশি হেফাজতে তিনি মারা গেলে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে। গতমাসে মাশা আমিনির গ্রেফতারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সম্মুখ সারিতে তরুণীরা এবং স্কুলের মেয়েরা অংশ নেয়।

মানবাধিকার কর্মীরা বলছেন, বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনের আয়োজন না করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার পরিবারকে এবং একইসঙ্গে এইদিন কেউ যেন কুর্দিস্তানে তার কবরে না যায় সে বিষয়েও সতর্ক করেছে।


আরও খবর