Logo
শিরোনাম

ইরানের বন্দরে পাকিস্তানি নৌবহর

প্রকাশিত:রবিবার ০৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
পাকিস্তানের নৌবহরের সঙ্গে আসা কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় হবে।

ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের একটি নৌবহর। এতে রয়েছে নৌবাহিনীর দুটি জাহাজ। জাহাজগুলো তিন দিন এই বন্দরে অবস্থান করবে। ইসলামাবাদ ও তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই পাকিস্তানি নৌবহর ইরানে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন্দরে পৌঁচানোর পর পাকিস্তানি নৌবহরকে স্বাগত জানান ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা। ইরানের নৌবাহিনীর কর্মকর্তা রেজা শিবানি বলেছেন, পাকিস্তানি জাহাজ বহর প্রতি বছরই ইরানের বন্দর আব্বাসে নোঙর করে। কিন্তু গত বছর করোনা মহামারির কারণে নিয়মিত এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পাকিস্তানের নৌবহরের সঙ্গে আসা কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় হবে।

জানা গেছে, তিন দিন অবস্থানের পর এসব পাকিস্তানি জাহাজকে বিশেষ মহড়ার মাধ্যমে বিদায় জানাবে ইরানি নৌবাহিনী।


আরও খবর