
সমকামিতার অভিযোগে অভিযুক্ত হওয়া দুই যুবকের ফাঁসি কার্যকর করেছে ইরান। এছাড়া ওই দুই যুবক একই অভিযোগে ছয় বছর বন্দি ছিলেন। এক মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই দুই যুবকের নাম মেহেরদাদ করিমপউ ও ফরিদ মোহাম্মদি। 'দুই পুরুষের মধ্যে জোরপূর্বক যৌন মিলনের' জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাগেহের একটি কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
ইরানে সমকামিতা আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। দেশটিতে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

