Logo
শিরোনাম

ইতালিতে ছুরিকাঘাতে আর্সেনাল ফুটবলারসহ আহত ৪, নিহত ১

প্রকাশিত:শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইতালির একটি শপিংমলে এক ব্যক্তির ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইংল্যান্ডের ফুটবল ক্লাব আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিসহ ৪ জন আহত হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৪৬ বছর বয়সী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা। হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ঘটনার সময় তিনি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন।

আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, পাবলো মারির স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু। মারি হাসপাতালে আছেন। ভালো আছেন।


আরও খবর