Logo
শিরোনাম

ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শতভাগ ফিট নন এই 'অজুহাতে' ম্যানচেস্টার সিটির বিপক্ষে সম্মানের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রাফ র্যাঙনিক। পরের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। দলকে জয় এনে দিয়েছেন ৩-২ ব্যবধানে।

ম্যাচের ১২ মিনিটে বক্সের মুখ থেকে সোজাসুজি দুর্দান্ত এক শট নিয়ে গোল করেন সিআরসেভেন। তার ওই জোরালো শটে লিড নেয় রেড ডেভিলরা। হ্যারি কেন ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। পুরনো ঘরে ফেরা রোনালদো ৩৮ মিনিটে আবার গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে আত্মঘাতী গোল করে হ্যারি মাগুইরে দলের লিডের স্বস্তি শেষ কর দেন। এরপর ৮১ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলকে ম্যাচ জেতান রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসা নাম্বার সেভেন।

এই হ্যাটট্রিকের কল্যাণেই প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ইউনাইটেড তাদের পঞ্চম স্থানটা আরও দৃঢ় করতে পেরেছে। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের। শেষ চারে থেকে লিগ শেষ করার দৌড়ে এখনো অবশ্য ইউনাইটেডের চেয়ে এগিয়ে আছে আর্সেনাল। চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড তাদের সমান পয়েন্ট পেয়েছে ২৫ ম্যাচ খেলে। আর টটেনহাম ষষ্ঠ স্থানে আছে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট।

তার ওই হ্যাটট্রিকে হয়েছে দুর্দান্ত এক রেকর্ড। রোনালদো ফিফা স্বীকৃত প্রতিযোগিতায় ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ভেঙেছেন জোসেন বিকানের ৮০৫ গোল করার রেকর্ড। সিআরসেভেনের গোল এখন ৮০৭টি। তালিকায় পরের দুই নাম পেলে (৭৬৫) ও মেসি (৭৪৯)।


আরও খবর