
মাসব্যাপী সামরিক মহড়ার পর ইউক্রেন সীমান্ত ছেড়েছে রুশ সেনারা। ১০ হাজারেরও বেশি রুশ সেনা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে। শনিবার রাশিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়ার পাশাপাশি দক্ষিণ রাশিয়ার সীমান্তবর্তী রোস্তভ ও কুবান অঞ্চলে মাসব্যাপী মহড়ার আয়োজন করেছিল রাশিয়া। ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্তে হাজার হাজার সেনাসদস্য নিয়ে রাশিয়ার এই মহড়ায় পশ্চিমা দুনিয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল।
ওই মহড়া থেকে রাশিয়ায় ইউক্রেনে হামলা করতে
পারে; এমন আশঙ্কা করছিল পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়ার বক্তব্য ছিল, নিজ দেশের যে কোনও
স্থানে সামরিক বাহিনী মোতায়েনের অধিকার তাদের রয়েছে।
পশ্চিমা গোয়েন্দারা বলছেন, ইউক্রেন সীমান্তের
কাছে এক লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। ইউক্রেনের কর্তৃপক্ষ ধারণা করছে, জানুয়ারির
শেষ নাগাদ সামরিক পদক্ষেপ নিতে পারে মস্কো। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে,
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ব্লিঙ্কেন
ও বোরেল ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং
প্রয়োজনে যৌথভাবে যেকোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারা বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন
চালায় তাহলে তার ‘বড় ধরনের’ জবাব দিতে হবে।

