
ইউক্রেনে বাংলাদেশি
একটি জাহাজ রকেট হামলার শিকার হয়েছে। বুধবার স্থানীয়
সময় ভোর ৫টা ১০ মিনিটে এ হামলা হয়।
এমভি বাংলার সমৃদ্ধি’ নামে ওই জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরের
জলসীমায় আটকে আছে। জাহাজটিতে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন। ওই বন্দরে পৌঁছানোর পর
গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে।
বাংলাদেশি জাহাজটিতে
হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক।
তিনি বলেন, ইউক্রেনের
সময় ৫টা ১০ মিনিটের দিকে আমাদের জাহাজে বিমান হামলা হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছি।
আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়েছে’।
জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।

