Logo
শিরোনাম

ইউক্রেনে রাশিয়ার এলিট রেজিমেন্টের ৩৯ সেনা নিহত

প্রকাশিত:শনিবার ০২ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সামরিক অভিযানে রাশিয়ার দ্য ৩৩১ গার্ডস প্যারাসুট রেজিমেন্টের ৩৯ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এ রেজিমেন্টের সেনারা রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে নিজেদের সবচেয়ে অভিজাত মনে করে।

বিবিসি জানায়, ইউক্রেনের প্রতিবেশী বেলারুশ হয়ে রাশিয়ার যে সেনাবহর ইউক্রেনে ঢুকেছিল, এসব সেনা ওই বহরে ছিলেন। তাদের নেতৃত্বে ছিল আকাশপথে ভূমিতে নেমে যুদ্ধে অংশ নেওয়া রুশ বাহিনী। রাশিয়ার এই বাহিনী ভিডিভি নামে পরিচিত। বেলারুশ হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়াটাই ছিল এই বাহিনীর লক্ষ্য।

গত ১৩ মার্চ এই রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সের্গেই সুখারেভ নিহত হয়েছিলেন। রাশিয়ার পক্ষ থেকে তাকে হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন মেডেল (মরণোত্তর) দেওয়া হয়েছে।

তার অন্তোষ্ট্রিক্রিয়ায় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইউরি সাদোভেঙ্কো বলেন,কর্নেল ভবিষ্যতের জন্য বেঁচে ছিলেন, আমাদের সবার ভবিষ্যতের ও নাৎসিমুক্ত একটি ভবিষ্যতের জন্য বেঁচে ছিলেন।

বলকান, চেচনিয়া এবং ২০১৪ সালে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক হস্তক্ষেপেও এসব সেনাকে পাঠিয়েছিল রাশিয়া।


আরও খবর