Logo
শিরোনাম

ইউক্রেনের ১১০০ শহর-গ্রামে বিদ্যুৎ ও পানি নেই: কিয়েভ

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে রাজধানী কিয়েভের একটি এলাকাসহ দেশটির এক হাজার ১০০ শহর ও গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার এই দাবি করেছে কিয়েভ। ১০ দিন ধরে ওইসব এলাকার মানুষ পানি ও বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেন সরকারের জ্বালানি সেবার মুখপাত্র ওলেকসান্দ্র খোরানঝি জানান, গেল ১০ দিনে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের ১৬টি শহরে ১৯০টির মতো বড় হামলা চালিয়েছে রাশিয়া।

তিনি বলেন, এখন দানিপ্রোপেত্রোভস্ক, কিরোভোগ্রাদ, ঝিতোমির, খারকিভ, দোনেৎস্ক, ঝাপোরিঝঝিয়া, লুনাহস্ক, মিকোলেইভ, খেরসন অঞ্চলের ১১৬২টি এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।’

এই হামলায় ৭০ জনের প্রাণ গেছে, আহত হয়েছে আরও ২৪০ জন। এসয়ম ৩৮০টি ভবনে হামলা চালিয়েছে রুশ সেনারা।


আরও খবর