Logo
শিরোনাম

ইউক্রেনের সরকার উৎখাতের চেষ্টা করবেন পুতিন: ব্লিনকেন

প্রকাশিত:শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১১ অক্টোবর ২০২৩ | ২৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সরকারকে উৎখাতের চেষ্টা করবেন, এটি আমি নিশ্চিত। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

ব্লিনকেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরে উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে বহুমুখী আক্রমণ করাটা রাশিয়ার পরিকল্পনার অংশ ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যাটোর কোনো দেশের ওপর হামলা মানে এ জোটের সদস্য সব দেশের ওপর হামলা। যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান পুনঃব্যক্ত করে ব্লিনকেন বলেন, যদি ইউক্রেন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে তবে পুতিনকে শায়েস্তা করার জন্য বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞাগুলো সম্প্রসারণের সম্ভাবনা এখনও টেবিলে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।


আরও খবর