Logo
শিরোনাম

ইউক্রেনকে ৬৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় বাইডেনের অনুমোদন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন প্রতিরক্ষা মন্ত্র লয়েড অস্টিনের জানিয়েছেন, ইউক্রেনের জন্য অতিরিক্ত আরও ৬৭৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে জো বাইডেনের প্রশাসন।

জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে মিত্রদের সাথে একটি বৈঠকে অস্টিন এ ঘোষণা দেন।

তিনি বলেছেন, দীর্ঘস্থায়ী এই যুদ্ধে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়া দরকার বলে মনে করে অস্টিন। তিনি দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে ভালো অবস্থানে আছে ইউক্রেন।

এসময় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ করতে মিত্রদের প্রতি আহ্বানও জানিয়েছে এই মার্কিন মন্ত্রী।


আরও খবর