
রাশিয়া বিরুদ্ধে
শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে আরও আটশ’ মিলিয়ন ডলারের
নিরাপত্তা সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এই সহায়তা প্যাকেজের
আওতায় যুক্তরাষ্ট্র ভারী অস্ত্র, গোলাবারুদ ও কৌশলগত কাজে ব্যবহার করা যায়- এমন ড্রোন
ইউক্রেনে সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়াইরত সেনাদের কাছে পাঠাবে।
এদিকে ইউক্রেনের
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া অর্থডক্স
ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির একটি প্রস্তাবে রাশিয়া সাড়া দেয়নি। তবে রিপোর্ট লেখা
পর্যন্ত এ বিষয়ে মস্কোর কোনও বক্তব্য পাওয়া যায়নি।
ওদিকে রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারিউপোলে ইউক্রেন সেনাদের সর্বশেষ দলটি যেখানে অবস্থান
নিয়েছে, সেখানে হামলা না করার নির্দেশ দিয়েছেন।এর পরিবর্তে তিনি জায়গাটি এমনভাবে
ঘিরে রাখতে বলেছেন যাতে ‘একটি মশাও উড়ে যেতে না পারে’

